1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

দেশী-বিদেশী দৌড়বিদদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন সম্পন্ন

  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১১৮ Time View

আব্দুল বাছিত খান ঃ মৌলভীবাজারে কমলগঞ্জের শমশেরনগরে দেশী-বিদেশী ৭৫০ জন দৌড়বিদদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ছুটি আলট্রা ম্যারাথন। শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে আন্তর্জাতিক মানের দ্বিতীয় ছুটি আলট্রা ম্যারাথন শমশেরনগর চা বাগান মাঠ থেকে এ ম্যারাথন শুরু হয়ে বিভিন্ন চা বাগান এলাকা ঘুরে আবার চা বাগান মাঠে এসে শেষ হয়।

আয়োজকরা জানান, ছুটি আলট্রা ম্যারাথন এটা আমাদের দ্বিতীয় আয়োজন। এতে ৫০ জন বিদেশিসহ ৭৫০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। তিনটি ধাপে যথাক্রমে ১০, ২৫ ও ৫০ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক কমিটির পরিচালক ফয়সাল আল কয়েস বলেন, তিনটি ধাপে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। রানাররা শমশেরনগর চা বাগান মাঠ থেকে শুরু করে বিভিন্ন চা বাগানের উঁচুনিচু ট্রেইল রান করে আবার শমশেরনগর চা বাগান মাঠেই দৌড় শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com