1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

ভারতের মিসাইল হামলার যে জবাব দিলো পাকিস্তান

  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬০৫ Time View

আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের মধ্যরাতের সশস্ত্র হামলায় পাকিস্তানের ছয়টি অঞ্চলে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বছরের এক শিশু এবং একাধিক নারী রয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, পাল্টা জবাবে তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং একটি ব্রিগেড সদর দপ্তর ও একটি চেকপোস্ট গুঁড়িয়ে দেয়া হয়েছে। খবর ডন
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি কাপুরুষোচিত ও উসকানিমূলক হামলা। আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং দিয়ে যাব।’

বাহাওয়ালপুরের আহমদপুর ইস্টে সুবহান মসজিদে চারটি হামলায় পাঁচজন নিহত হন, যাদের একজন শিশু। আহত হন ৩১ জন। এছাড়া মুজাফফরাবাদে বিলাল মসজিদ, কোটলিতে আাব্বাত মসজিদ, মুরিদকের উমালকুরা মসজিদে হামলায় আরও হতাহতের ঘটনা ঘটে।

পাল্টা জবাবে পাকিস্তান বিমান বাহিনী ভারতের ভাটিন্ডা, আখনূর এবং আওয়ান্তিপোরা এলাকায় তিনটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামায়। রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি জানিয়েছে, পাকিস্তানি বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পাক প্রধানমন্ত্রী বুধবার (৭ মে) স্থানীয় সময় সকাল ১০টায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ‘ভারত প্রমাণ ছাড়া বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। আমাদের প্রতিরোধ চলছে এবং চলবে। পহেলগামের হামলার পেছনে পাকিস্তানের সম্পৃক্ততার দাবি অস্বীকার করে দেশটি বলেছে, ‘শান্তির ইচ্ছাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। এ হামলার জবাব খুব কঠোর হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com