

অগ্রযাত্রা সংবাদ ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের ১৬ ঘন্টা পর ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব এর ছেলে স্বাক্ষর দেব (২৭)এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ।
রোববার (৩০ আগষ্ট) সকাল ৭ টার দিকে লাখাইছড়া চা বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। স্বাক্ষর দেব শ্রীমঙ্গল সরকারি কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার থানায় নিখোঁজের একটি ডায়রি করা হয়েছেল তখন থেকে পুলিশ তাকে খোজাখোঁজি করে আজ রোববার সকালে উপজেলার লাখাইছড়া চা বাগানের ২ নং সেকশন থেকে স্বাক্ষরের মৃত দেহ উদ্ধার করা হয়।
ওসি আরো জানান যারা এ ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।তিনি আরো জানান তার শরীরে কোনো আগাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।








Leave a Reply
You must be logged in to post a comment.