


ব্রাহ্মণবাড়িয়াঃ
২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার ভিডিও ফুটেজ দেখে আরমান আলিফ নামের একজন হেফাজতকর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৫ এপ্রিল) বিকেলে র্যাব ১৪’র অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত জানান, তার দেয়া তথ্যে মুর্যাল ভাঙার কাজে ব্যবহৃত সরঞ্জামসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত প্রেসক্লাব পরিদর্শন করেছেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এসময় আহত সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি রিয়াজ উদ্দিন জামিসহ আহত সাংবাদিকদের সমবেদনা জানান তারা।








Leave a Reply
You must be logged in to post a comment.