

গোলাম রাব্বি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জঃ
করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সিরাজগঞ্জের তাড়াশে মাস্ক ব্যবহার না করায় ৭জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার পৌরসভার বারোয়ারী বটতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাস্ক না পড়ায় ৭জনকে জরিমানা করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ওবায়দুল্লাহ।
এ সময় মাস্ক না ব্যবহার করায় সংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী ৭টি মামলায় ৭জনকে মোট ৭০০ টাকা জরিমানা করা হয়। তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ওবায়দুল্লাহ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করতে এ অভিযান চলবে।








Leave a Reply
You must be logged in to post a comment.