1. basitpress71@gmail.com : basitpress71 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে চাবাগানে পাওয়া অর্ধগলিত  লাশের পরিচয় সনাক্ত

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৪৫৭ Time View

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান প্লান্টেশন এলাকা থেকে অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশের পরিচয় পাওয়া গেছে। পরে শনিবার বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতালে গিয়ে চুড়ান্তভাবে লাশটি শনাক্ত করেন পরিবার সদস্যরা। গত শুক্রবার বিকাল ৫টায় দেওড়াছড়া চা বাগানের একটি প্লান্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া তরুণী রেশমা বেগম (১৮) মাধবপুর চা বাগানের চা শ্রমিক মৃত আং রহিমের ছোট মেয়ে। ২০১৮ সালে সে এসএসসি পাস করে। চার দিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। নিহতের পরনের জামা, গলার লকেট ও পায়ের নুপুর দেখে তার ভাই রহমত মিয়া বোনের লাশ শনাক্ত করে। নিখোঁজের সঠিক কোন কারণ জানা যায়নি। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গত শুক্রবার সন্ধ্যায় তরুণীর গলিত লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে  প্রেরণ করেন। এসময় লাশের ছবি তোলা হলে সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করা হয়। সেই ছবি দেখেই পরিবার সদস্যরা প্রাথমিকভাবে লাশটি শনাক্ত করেন। কমলগঞ্জ থানার ওসি আরও বলেন আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com