1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

শ্রীমঙ্গলে বৌদ্ধ ধর্মের দুইজনের ইসলাম ধর্ম গ্রহন

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৩৬৮ Time View

নিজস্ব  প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুইজন ব্যক্তি বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করেছেন। শুত্রুবার ১৩ নভেম্বর জুম্মার নামজের পূর্বে শহর জামে মসজিদে তারা উভয়ে কালেমা পড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হন। এ সময় তাদের কালেমা তাইয়্যেবা পড়ান জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা হাফেজ আব্দুল কুদ্দুস নিজামী।

জানা যায়, ইসলাম ধর্ম গ্রহনকারী দুজন হলেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৪ যৌথ খামার এলাকার বিমেন্দু চাকমার ছেলে মিন্টু চাকমা (২৪) বর্তমান নাম আবুবকর। অন্যজন একই জেলা,উপজেলা ও ইউনিয়নের কাটা রং ছড়া এলাকার রাজেশ চাকমার ছেলে অভিনয় চাকমা (২২) বর্তমান নাম মোহাম্মদ আলী।

তারা উভয়ে খালাত ভাই।

এসময় তারা জানান, তাদের এক মামাতো ভাই সুরেশ দেওয়ান পিতা প্রদিপ দেওয়ান সাং দেওয়ান পারা,থানা সদর জেলা খাগড়াছড়ি বর্তমান নাম ওমর ফারক তিনি গত চার বছর পূর্বে ইসলাম ধর্ম গ্রহন করেন। তার অনুপ্রেরণায় তারা ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারেন। তারা বলেন, তখন থেকেই তাদের মনে প্রশ্ন জাগে তাদের নিজ হাতে আমাদের সৃষ্টি কর্তার মূর্তি তৈরি করি আবার আমরা তার উপাসনা করি কিভাবে? এমন অদ্ভুত নিয়ম মূলত আমাদের ইসলাম ধর্ম গ্রহনে অনুপ্রেরণা যোগায়।

 

তারা আরও জানান তাদের মামাতো ভাই সুনামগঞ্জে বিবাহ করেছেন এবং তার এক বন্ধু শ্রীমঙ্গল একটি রিসোর্টে চাকরী করেন। তার আমন্ত্রণে আমরা শ্রীমঙ্গলে চাকরীর সন্ধানে এসেছি। কিন্তু ইসলাম ধর্ম গ্রহন করায় তারা পরিবার থেকে নিগৃহীত হয়েছেন। এসময় মসজিদের ইমাম নও মুসলিম হিসেবে মুসল্লীদের সহযোগিতা করার আহ্বান জানান। নামাজ শেষ ১৮ হাজার  ৭০০ টাকা মুসল্লীরা তাদের সহযোগীতা করেন। উল্লেখ্য গত ১০ নভেম্বর ঢাকায় নোটারী পাবলিক এ এফিডেভিট  করে ইসলাম ধর্মের প্রবেশের আইনগত দিক সম্পন্ন করেন তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com