1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজারে মাদরাসা শিক্ষকের মালামাল ক্রুকের নির্দেশ

  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৩২৬ Time View

বিশেষ প্রতিনিধি ঃ
মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের মিরপুর হোসাইনিয়া আরাবিয়া মাদরাসার প্রধান শিক্ষক (মোহতামিম)এর অস্থাবর মালামাল ক্রুক করার দির্দেশ দিয়েছে আদাদলত। এএসআই রানা মিয়া আদালতের নির্দেশে অভিযুক্ত আসাদ আল হোসাইনের অস্থাবর মালামাল ক্রুক করতে তার বাড়ি মিরপুরে যান। আসাদ আল হোসাইনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মধ্যে রয়েছে কমিটিকে না জানিয়ে বার্ষিক ওয়াজ মাহফিল, ব্যাংকে টাকা জমা না করা, অনুমোদিতহীন ব্যয়ের ভাউচার তৈরি, সংগৃহীত অর্থ খাতায় লিপিবদ্ধ না করা, দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করা, একাধিক মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক), নিজের ইচ্ছামতো কাজ করা, প্রতিষ্ঠানের নামের সাথে তার পিতার স্মৃতি সংযুক্ত করা, প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব চাওয়ার কারণে গুম বা হত্যার হুমকি দেওয়া, কমিটির অনুমোদন ছাড়া রশিদ বই ছাপানো, দেশের বাহিরে অবস্থান করা। প্রায় ১৫ লাখ টাকা আত্মসাৎ-সহ নানা অভিযোগ ওঠে। তিনি দাতাদের দানকৃত অর্থ নিজ হাতে রেখে ইচ্ছামতো ব্যয় করেন এবং উদ্ধৃত অর্থ মাদ্রাসা ব্যাংকে জমা না দিয়ে ব্যক্তিগত খরচ চালান। তিনি সৌদি আরবের অবস্থান । এভাবে ১৫ লাখের বেশি টাকা আত্মসাৎ করেন তিনি। আয়-ব্যয়ের হিসাব চাইলে আত্মীয়-স্বজন ও সহযোগীদের মাধ্যমে হিংসাত্মক আচরণ ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। এ কারণে বেশ কয়েকটি দাঙ্গাও হয়েছে। মাদ্রাসা পরিচালনা পরিষদের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ফখরুজ্জামান তার কাছ থেকে মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব সংগ্রহ করতে না পেরে সদলবলে মাদ্রাসা ত্যাগ করেন এবং পাশেই আল-হেরা মাদ্রাসা নামে আরেকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মুহতামিমের এসব অনিয়ম ও দুর্নীতির কারণে পাকিস্তানে পড়োয়া আসাদ আল হোসেনের বিরুদ্ধে মামলা নম্বর জিআর ২৩/২০২৪ (সদর) এ গ্রেফতারি পরোয়ানা ও মালামাল ক্রুক করার নিদের্শ প্রদান করেন বিজ্ঞ আদালত। বর্তমানে তিনি ওই মামলায় পলাতক রয়েছেন। মাদ্রাসার আয়-ব্যয়ের অভিযোগে মৌলভীবাজার ১নং আদালতে উক্ত মাদ্রাসা কমিটির পক্ষে মামলা ১৬৭/২৪ (সদর) তদন্তাধীন রয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থানার এএসআই রানা মিয়া বলেন, আমরা গিয়ে মালামাল লিষ্ট করে নিয়ে এসেছি এবং তা আদালতে জমা দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com