

বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়েয় প্রভাত চন্দ্র বর্মণ (৫০) নামের এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, প্রধান শিক্ষক ঋণগ্রস্ত ছিলেন, পাওনাদারদের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।সোমবার সকালে প্রধান শিক্ষকের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত প্রভাত চন্দ্র নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে। তিনি শিমূল তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমাজতান্ত্রিক দল বাসদের রাজারহাট উপজেলা শাখার সভাপতি বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক প্রভাত চন্দ্র বর্মণ অনেক ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদারদের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এ নিয়ে পরিবারের সঙ্গেও বিবাদ সৃষ্টি হয় তার। মানুষজনকে টাকা ফেরত দিতে না পেরে দুঃশ্চিতায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করতে পারেন বলে ধারণা স্থানীয়দের।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ধারণা করছি এটি একটি আত্মাহত্যা। তারপরও তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।








Leave a Reply
You must be logged in to post a comment.