1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

বন্যায় তাহিরপুরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৮৯৫ Time View

বিশেষ প্রতিনিধি ঃ চারদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে সরাসরি জেলা শহরের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সেতুর পূর্বপাশে দেড়শত ফুট স্থানের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ কারণে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কের এই স্থানটি সাবমার্জিবলভাবে তৈরী করা হয়েছে।

জানা যায়, তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের সমান্তরালভাবে আছে ভারতের মেঘালয় পাহাড়। সড়ক থেকে মেঘালয়ে পাহাড়ের দুরত্ব হবে ৭ কিলোমিটার কোথায়ও আরো কম। ফলে টানা কয়েকদিন বৃষ্টি হলেই ব্যাপকভাবে পাহাড়ি ঢল নামে। বিশেষ করে আনোয়ারপুর সেতুর পূর্বপাশের কিছু অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হতো প্রতি বছর। এ কারণেই সড়কের এই স্থানটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে বৃষ্টিতে অতিরিক্ত পাহাড়ি ঢল হলে পানি সড়কের এই অংশের ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। তবে পাহাড়ি ঢল নাম শেষ হলেই সড়ক থেকে পানি সরে যায়।

স্থানীয় আনোয়ারপুর গ্রামের বাসিন্দা মোঃ লিমন আহমে বলেন, অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল হলে আনোয়ারপুর সড়কের এই স্থানটি ডুবে যায়। তবে আর বৃষ্টি না হলে খুব দ্রুত সড়কের পানি সরে যাবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে এমন অবস্থা হয়েছে। বৃষ্টি না হলে পানি সরে যাবে বলে আশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com