1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

আব্দুস শহীদ এমপি’র উপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে সমাবেশ

  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৩৭৬ Time View

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায় বলেছেন, ৭ দিন পেরিয়ে গেলেও আব্দুস শহিদ এমপির উপর হামলাকারীদের গ্রেফতার হয়নি। তিনি বলেন, আব্দুস শহিদ এমপি ৬ বারের নির্বাচিত জনপ্রতিনিধি। এ অঞ্চলের মাটি ও মানুষের এই নেতার উপর কোন আঘাত সহ্য করা হবে না। প্রশাসন অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থ হলে শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষ ছেড়ে কথা বলবে না বলে হুশিয়ারী দেন তিনি।
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামিলীগ আয়োজিত এক গণ সমাবেশে ভানু লাল রায় এসব কথা বলেন।
শনিবার (৮ জানুয়ারি) বিকেলে শহরের চৌমোহনা চত্বরে অনুষ্ঠিত গণ সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভূল।
উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবজ্যোতি ধর শুভ্র ও যুগ্ম সম্পাদক আকরাম খাঁনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি স্বপন রায়, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমেদ, ভুনবীর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, কালাপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি, আওয়ামী লীগ নেতা উপরু মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুমিনুল হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মসুদুর রহমান মসুদ, সাধারণ সম্পাদক রাজু দেব রিটন, পরিবহন শ্রমিকনেতা শাহজাহান মিয়া, যুবলীগনেতা জসিম উদ্দিন, শহিদুর রহমান শহীদ, বদরুল আলম শিপলু প্রমুখ।
উল্লেখ্য, গত ২রা জানুয়ারি রাতে কমলগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে শ্রীমঙ্গল ফেরার পথে মুন্সিবাজারে দুস্কৃতিকারীরা কর্তৃক আব্দুস শহীদ এমপির গাড়ি বহরে সন্ত্রাসী হামলা ঘটনা ঘটে। এসময় দুষ্কৃতিকারীদের হামলায় এমপির ব্যক্তিগত সহকারি মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, দেহরক্ষি, ড্রাইভারসহ ৬ জন গুরুতর আহত হন।
সমাবেশে আওয়ামী লীগের নেতারা আব্দুস শহীদ এমপির উপর হামলাকে সন্ত্রাসী কর্মকান্ড উল্লেখ করে সংসদ সদস্যকে প্রাণে হত্যার পরিকল্পিত হামলা বলে দাবি করেন। তারা বলেন, হামলার ঘটনার পর এখনও প্রধান আসামীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন। অথচ পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। নেতৃবৃন্দ-অবিলম্বে চিহ্নিত হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থ হলে দুর্বার আন্দোলন কর্মসূচী নিয়ে মাঠে নামারও হুশিয়ারী দেন।
এবিষয়ে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, এঘটনায় ২ এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদেও দ্রুত গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com