

স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৩ নং খনগাঁও ইউনিয়নের ২য় বারের মত নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃসহিদ হোসেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে যোগ্য নেতা হিসেবে ৩ নং খনগাঁও ইউনিয়নের জনসাধারণের নিকট সুযোগ্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের ব্যাপক সারা পেয়েছেন।এ নিয়ে ইউনিয়নের মধ্যে জমে উঠেছে নৌকার শ্লোগান।জয়বাংলা
জানা যায়,সহিদ হোসেন বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনে সামান্য কয়েক ভোটে হেরে গেলেও জনগণের সুখে দূখে পাশে ছিলেন।তারই যোগ সূত্রে আজ ইউনিয়ন বাসীরা সহিদ হোসেন কে চেয়ারম্যান হিসেবে দেখতে ব্যাপক প্রচারণায় ব্যাস্ত দিন পার করছেন।
এ বিষয়ে ৩ নং খনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সহিদ হোসেনর সাথে কথা হলে তিনি সাংবাদিক কে বলেন বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে ৩ নং খনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে জনসাধারণের সকল নায্য অধিকার নিশ্চিত করতে নিজেকে নিয়োজিত রাখতে চাই।








Leave a Reply
You must be logged in to post a comment.