1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

ভ্রষ্ট দ্বিপাদ জনপথ

  • Update Time : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৫৮২ Time View

ভ্রষ্ট দ্বিপাদ জনপথ
————————————————————————
অগ্রযাত্রা সংবাদ :

শত কষ্টের মাঝেও খুঁজে ফিরি সান্ত্বনা, একটু সুখ
বেঁচে থাকার জন্য অনেক স্বপ্ন দেখি প্রতিনিয়ত,
কোনো কোনো সময় সফলতার মুখ দেখে আশান্বিত হই
আবার কোনো সময় দু’চোখ জুড়ে নামে অন্ধকার,
যেন ঝড়ের রাতে বিজলি চমকে গ্রাস করে কৃষ্ণগহ্বর।

অতীত স্মৃতির পাহাড় ডিঙিয়ে যাওয়া হয়না
প্রিয়জনের সান্নিধ্যও দুষ্প্রাপ্য যখন জগৎসংসারে —
অসহায় আর অবাঞ্ছিত মনে হয় নিজেকে তখন।
মনে হয় প্রতিদিনের সূর্যোদয়ও প্রহেলিকা —
জীবন-মরণও নির্দিষ্ট ছকে বাঁধা এক সন্ধিকাল।

বাঁচার আকুতি, স্বপ্ন, আশা কিংবা ব্যর্থতা জীবনের —
সবই কাফনে ঢাকা মানুষের গলিত শব,
রুগ্ন আত্মাদের ক্রমাগত ক্রুদ্ধ কণ্ঠস্বরে চেতনা জাগে
বেঁচে থাকা পোকামাকড়ের,
সুনীতি কিংবা মানবিক মূল্যবোধ তখন হাস্যকর
আর আমাদের দ্বিত্ব আচারে ভ্রষ্ট দ্বিপাদ জনপথ।

 

লিখেছেন, মোঃ বদরুল ইসলাম

মুন্সীবাজার,কমলগঞ্জ,মৌলভীবাজার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com