

পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় (১০অক্টোবর) রবিবার রাতে বিদ্যুৎস্পৃষ্টে মো. মাহিম ফরাজী (২৮)নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়।
সে উপজেলার ১নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের উত্তর শিয়ালকাঠী গুচ্ছগ্রাম এলাকার ইটভাটা শ্রমিক আঃ হালিম ফরাজির ছেলে।
৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহাগ জানান, মাহিম একই এলাকার জনৈক জসিমের ইটভাটায় মাটি কাটা শ্রমিকের কাজ করত। বিভিন্ন স্থান থেকে কাটা মাটি বহনকৃত ইঞ্জিনচালিত ট্রলারটি মেরামত করার জন্য সন্ধ্যার দিকে উপজেলা ২নম্বর নদমুলা শিলায়কাঠি ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিয়াকত মার্কেটের আল আমীনের ওয়ার্কসপে নিয়ে যায়। কাজের সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায় মাহিম।
খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে আনুমানিক সাড়ে আটটার দিকে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রেজাউল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান,এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।








Leave a Reply
You must be logged in to post a comment.