1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মো. কমর উদ্দিন

  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১১০ Time View
আব্দুল বাছিত খানঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আগামী ৩ জুন ২০২৬ তারিখে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. কমর উদ্দিন (বিপি নং ৮৩১১-১৩৩৪৯৬)। তার আগমনকে ঘিরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা দেখা দিয়েছে।
জানা যায়, মো. কমর উদ্দিন এর আগে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনাসহ জনবান্ধব পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুনাম অর্জন করেছেন।
পুলিশ বিভাগের একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত মো. কমর উদ্দিনের কমলগঞ্জ থানায় যোগদানকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবেন।
কমলগঞ্জ উপজেলা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী মহলের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, নতুন ওসির নেতৃত্বে থানার কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণ সহজে ন্যায়বিচার ও কাঙ্ক্ষিত সেবা পাবেন। একই সঙ্গে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও তিনি সফল ভূমিকা পালন করবেন বলে তারা বিশ্বাস করেন।
নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে কমলগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ মো. কমর উদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা তার সুস্বাস্থ্য, সফলতা এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com