1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

সিলেট বিভাগের শ্রেষ্ঠত্বের বিশেষ পুরস্কার পেলো মৌলভীবাজার মডেল থানা

  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩৬২ Time View

অগ্রযাত্রা সংবাদঃ সোমবার(২৩ মার্চ) রেঞ্জ ডিআইজি অফিস, সিলেট এর সম্মেলন কক্ষে সিলেট রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম সভাপতি হিসেবে উপস্থিত থেকে সিলেট রেঞ্জাধীন জেলা সমূহের বিগত মাসে পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত সভায় গত ১৯ শে ফেব্রুয়ারি ২০২১ হইতে ২৮শে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত সিলেট বিভাগের চারটি জেলায় সিলেট রেঞ্জ পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন। উক্ত সভায় সিলেট বিভাগের সকল উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সিলেট বিভাগের শ্রেষ্ঠত্বের বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার গ্রহন করেন মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ, মোঃ ইয়াছিনুল হক। সেসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। অফিসার ইনচার্জ, মোঃ ইয়াছিনুল হক জানান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান এর সার্বিক তত্বাবধানে, আমিসহ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও পুলিশ পরিদর্শক (অপারেশন্স)সহ মৌলভীবাজার মডেল থানার সকল অফিসার ও ফোর্সের সমন্বিত প্রচেষ্টার ফলে বিশেষ অভিযানে ভালো ফলাফলের স্বীকৃতি স্বরুপ এই শ্রেষ্ঠত্বের বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার অর্জিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com