1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন শিপন মেম্বার

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮২ Time View

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের  কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড কালেঙ্গা গ্রামের বর্তমান ইউপি সদস্য শাহান পারভেজ শিপন, যিনি এলাকাবাসীর কাছে ‘শিপন মেম্বার’ নামে সুপরিচিত, গত চার বছরে জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে ওয়ার্ডবাসীর আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।কাজের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকার সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। রাস্তা-ঘাটের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের সহায়তা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।স্থানীয়দের মতে, একজন জনপ্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি শিপন মেম্বার সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ান। যেকোনো সমস্যা বা সংকটে তাঁকে সহজেই কাছে পাওয়া যায়। মানুষের কথা শোনা এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কারণে তিনি ওয়ার্ডবাসীর কাছে একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রতিনিধি হিসেবে পরিচিতি পেয়েছেন।এলাকাবাসী জানান, “শাহান পারভেজ শিপন মেম্বার একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ জনপ্রতিনিধি। তিনি রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকল মানুষের জন্য কাজ করেন। তাঁর নেতৃত্বে ওয়ার্ডে দৃশ্যমান উন্নয়ন হয়েছে এবং মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন এসেছে।”শুধু উন্নয়ন নয়, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ফলে তিনি কেবল একজন জনপ্রতিনিধি নন, বরং এলাকার একজন অভিভাবক হিসেবেও পরিচিতি লাভ করেছেন।ওয়ার্ডবাসীর প্রত্যাশা, আগামী দিনেও শাহান পারভেজ শিপন মেম্বারের নেতৃত্বে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে এবং ১নং ওয়ার্ড আরও আধুনিক, সুন্দর ও সমৃদ্ধ এলাকায় পরিণত হবে।স্থানীয়দের ভাষায়, “শাহান পারভেছ শিপন মেম্বার মানেই উন্নয়ন, সততা ও জনসেবা। মানুষের কল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টা ভবিষ্যতেও এলাকার অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।”

 

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com