1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

শ্রীমঙ্গলে পূবালী ব্যাংক পিএলসি’র ২৬৭তম উপশাখার শুভ উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

শ্রীমঙ্গল প্রতিনিধি:
পর্যটননগরী শ্রীমঙ্গলের নতুন বাজার এলাকায় পূবালী ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার অধীনে ২৬৭তম উপশাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নতুন বাজার (দক্ষিণ রোড) দুলাল হাজী কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উপশাখার উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান।

শ্রীমঙ্গল পূবালী ব্যাংকের ব্যবস্থাপক প্রণয় দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নতুন বাজার উপশাখার ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মুশফিকুর রহমান, হবিগঞ্জ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সমবারু চন্দ্র মোহন্ত, শ্রীমঙ্গল পূবালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক আশরাফুল আলম, শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ দুলাল হাজী, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন,
এবং মোবাইল মিডিয়ার স্বত্বাধিকারী সুমন দাশ।
গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন বিসমিল্লাহ খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী ফয়ছল আহমেদ, গ্রাহক স্বপন ও মোবারক হোসেন।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পূবালী ব্যাংক পিএলসি দ্রুততম সময়ে আধুনিক, নিরাপদ ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদানে কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা অর্জন এবং গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ব্যাংকটি দীর্ঘদিন ধরে তার সেবা বিস্তার করছে। এরই ধারাবাহিকতায় শ্রীমঙ্গল নতুন বাজারে উপশাখার কার্যক্রম চালু করা হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় ব্যবসায়ী—সকলের জন্য সিসি ও এসএমইসহ বিভিন্ন ঋণ সুবিধা এবং আধুনিক ব্যাংকিং সেবা এখানে প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীমঙ্গল পূবালী ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com