

আব্দুল বাছিত খানঃ
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া’র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
রোববার (২৩ নভেম্বর) বিকালে সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাংবাদিকেরা নবাগত জেলা প্রশাসককে তাঁর নতুন কর্মস্থলে স্বাগত জানান। এ সময় সাংবাদিকেরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে জেলা শহরের যানজট,জেলায় পর্যটন, মাদকের অবাধ ছড়াছড়ি, কিশোর অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল সাংবাদিকদের মতামত শোনার পর তার বক্তব্যে বলেন,মৌলভীবাজারের মানুষের জন্য দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। বিভিন্ন দাপ্তরিক সেবা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের বোঝা নিয়ে এ জেলায় এসেছি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলে প্রশাসন স্বার্থক হবে। তিনি প্রশাসনের স্বচ্ছতা,দ্রুত সেবা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরিনসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।








Leave a Reply
You must be logged in to post a comment.