1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩২ Time View

মৌলভীবাজার প্রতিনিধি ঃ
নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে অদ্য ২৭ অক্টোবর  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে  ইসলামী মৌলভীবাজার জেলা।বাদ আসর শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুসববাগ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়  । “অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে “, “অবিলম্বে গণভোট দিতে হবে দিয়ে দাও ”  “৫ দফা দাবি জনতার দাবি মানতে হবে মেনে নাও” প্রভৃতি স্লোগান সম্বলিত এ দীর্ঘ মিছিলে উপস্থিত ছিলেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী,  জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আলাউদ্দিন শাহ, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, শহর শাখা শিবির সভাপতি তারেক আজিজ, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন, কমলগঞ্জ উপজেলা নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, মৌলভীবাজার পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, কমলগঞ্জ উপজেলা সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম, রাজনগর উপজেলা সেক্রেটারী মিসবাহুল হাসান, ছাত্রশিবির শহর সেক্রেটারি  কাজী দাইয়ান আহমদ প্রমুখ ।
মিছিল পরবর্তী সমাবেশে  সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেন, জাতীয় দাবী গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হতে পারে না। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরে গণভোট দিতে হবে। জাতীয় নির্বাচনের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে ও তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com