1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে প্রতীক বরাদ্দ

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে কমলগঞ্জ প্রেসক্লাবের আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনের প্রতীক বরাদ্দ অনুষ্ঠান। এবারের নির্বাচনে সভাপতি থেকে শুরু করে কার্যনির্বাহী সদস্য পদ পর্যন্ত মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন আগামী ১ নভেম্বর সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সদস্য মো. সেলিম উদ্দিন ও মো. আল আমিন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জানানো হয়
সভাপতি পদে:
এম এ ওয়াহিদ রুলু পেয়েছেন ‘মোটরসাইকেল’ প্রতীক, আর আশহাবুজ্জামান শাওন পেয়েছেন ‘দোয়াত-কলম’ প্রতীক।
সহ-সভাপতি পদে:
মো. আব্দুল মোক্তাদির ‘ছাতা’, পিন্টু দেবনাথ ‘বাইসাইকেল’ এবং সালাউদ্দিন শুভ ‘বালতি’ প্রতীক পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে:
আহমেদুজ্জামান আলম পেয়েছেন ‘চেয়ার’ প্রতীক এবং আব্দুল হাই ইদ্রিসী পেয়েছেন ‘আনারস’ প্রতীক।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে:
পারভেজ আহমেদ ‘চশমা’, আহাদ মিয়া ‘তালা’ এবং মোনায়েম খান ‘মই’ প্রতীক নিয়ে লড়বেন।
প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে:
আলমগীর হোসেন পেয়েছেন ‘মাইক’ এবং রাজু দত্ত ‘টেবিল’ প্রতীক।
কার্যনির্বাহী সদস্য পদে:
বিশ্বজিৎ রায় ‘ক্যামেরা’, সাব্বির এলাহী ‘টেলিভিশন’, প্রনিথ রঞ্জন দেবনাথ ‘আম’, মোস্তাফিজুর রহমান ‘টেলিফোন’ এবং শামীম তালুকদার ‘গোলাপ ফুল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এছাড়া, অর্থ ও প্রচার সম্পাদক পদে রুহুল ইসলাম হৃদয় এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. কামরুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের সদস্য মো. সেলিম উদ্দিন বলেন,
“আমরা আশা করছি, আগামী ১ নভেম্বর কমলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।”
প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নিজেদের প্রচারণা জোরদার করেছেন। শহরের বিভিন্ন স্থানে শুরু হয়েছে পোস্টার, ব্যানার ও শুভেচ্ছা প্রচার যা নির্বাচনকে দিয়েছে এক প্রাণবন্ত রূপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com