1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে আন্তর্জাতিক  দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালী, আলোচনা সভা ও মহড়া

  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ Time View

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
র‌্যালী, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে রক্ষায় মহড়ার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ) এর আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল রহীম বাবর, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা ফারুকুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন সেক্টরের কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকবে। তবে দুর্যোগ প্রতিরোধে সবাইকে কৌশলটি জানতে হবে। তা হলে ক্ষয়ক্ষতি কমে যাবে। প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করতে হলে পরিবেশ রক্ষা করতে হবে, পাহাড়-টিলা কাটা বন্ধ করতে হবে। পরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে রক্ষার কৌশল হিসাবে মহড়া প্রদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com