1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে বজ্রপাতের বিকট শব্দে হার্ট অ্যাটাকে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৬০ Time View

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতের বিকট শব্দে হার্ট অ্যাটাক করে এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানে মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুর রহমান। সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে ইসলামপুর ইউনিয়নে মোকাবিল গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি আর সাথে বজ্রপাত হচ্ছিল। বিকেলে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান গরুর জন্য কৃষি জমিতে ঘাস কাটতে যান। হঠাৎ’ বিকট শব্দে বজ্রপাতের ফলে ফজলুর রহান হার্ট অ্যাটাক করে মারা যান।
ইসলামপুর ইউপি সদস্য আবু আব্দুল্লাহ জানান, পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন সোমবার দুপুরে ফজলুর রহমান উনার ধানি জমিতে গেছেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে কৃষি জমির মধ্যে উনার লাশ পরে থাকতে দেখা যায়। পরে তার স্বজনরা বাড়িতে নিয়ে আসে। মৃত্যুটা কিভাবে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মুখের পুরো অংশ কালো হয়ে গেছে। বজ্রপাতের বিকট শব্দে তিনি হার্ট অ্যাটাক করেন বলে পরিবার ও স্বজনদের ধারণা। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় গোলের হাওর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর মৃত্যুর বিষয়টি শুনে সোমবার সন্ধ্যায় মোকাবিলা গ্রামে গিয়ে নিহত পরিবারের শোকাহত স্বজনদের সাথে স্বাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com