1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজার সদর উপজেলায় পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে মুবারক র‍্যালী, আলোচনা সভা, মীলাদ ও বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মাদ্রাসার প্রাঙ্গণ হতে শুরু হয়ে হাজারো আশিকানে রাসুল (সা:) ও ছাত্র জনতাকে নিয়ে রাসুলুল্লাহ (সা:) এর শানে কালজয়ী বিভিন্ন নাত গেয়ে মুবারক র‍্যালীটি উপজেলা সদরের উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে উলুয়াইল ও আশ-পাশের গ্রাম গুলোর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসার কনফারেন্স হলে আলোচনা সভায় মিলিত হন। পরে রাসুলুল্লাহ (সাঃ) এর জীবন ও কর্মের উপর নেওয়া প্রতিযোগীতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ, মীলাদ, দু’আ ও তাবারুক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
সকাল ১০টায় র‍্যালী এবং যুহরের পূর্ব পর্যন্ত শুরু হওয়া আলোচনা সভায় প্রিয়নবী (সা:) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আগত অতিথিবৃন্দ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ, মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম।
মাদ্রাসার গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য, বকসী কাওছার রশীদের সভাপতিত্বে ও মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা শাহ মুজাহীদ আলী আজমীর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ, মুফতি মাওলানা বশির আহমদ, কাশিমপুর লতিফিয়া দাখিল মাদ্রাসা রাজনগরের সুপার, মাওলানা মুহাম্মদ গৌছুজ্জামান।
বক্তব্য রাখেন, মাওলানা মুফতি লোকমান খান নবীন, মাওলানা মোঃ ফারুক মিয়া, মাওলানা মোঃ আব্দুর রকিব, মাওলানা মোঃ শামসুদ্দিন, মাওলানা মোঃ মুজিবুর রহমান, কারী মাওলানা মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, ও তালামীয কর্মী লোকমান আহমদ প্রমুখ।
শান্তিপূর্নভাবে র‍্যালিটি সমাপ্ত করতে পেরে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটি, সর্বস্তরের, আশিকানে রাসুল, ছাত্র – জনতা,প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com