1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

সিলেট বিভাগের জুসেফ ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন

  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৫২ Time View

নিজস্ব প্রতিবেদক:
আজমানী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক শিক্ষক সমিতির (পিটিএ) সভাপতি, জাতীয় দৈনিক নয়াবঙ্গবাজার পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান, সিলেট বিভাগীয় প্রেস ক্লাব ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর ,সহ সভাপতি, সিনিয়র সাংবাদিক, শিক্ষাবিদ, মানবতাবাদী এবং সমাজসেবক ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন শিক্ষা, সমাজসেবা, মানবাধিকার
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য, আজমানী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক শিক্ষক সমিতির (পিটিএ) সভাপতি, জাতীয় দৈনিক নয়াবঙ্গবাজার পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান, সিলেট বিভাগীয় প্রেস ক্লাব এবং মৌলভীবাজার জেলা অনলাইন প্রেস ক্লাব,এর সহ সভাপতি সাংবাদিক মো. জুসেফ আলী ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন। অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় সংগঠনের সদস্য জিয়াউর রহমান (অর্ণব জিয়া) প্রধান অতিথির নিকট থেকে তার পক্ষ থেকে সম্মাননা কেষ্ট ও প্রশংসাপত্র গ্রহণ করেন। ২৪ মে, শনিবার রাজধানীর মালিবাগের মর্যাদাপূর্ণ স্কাই সিটি হোটেলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিচারপতি মীর হাসমত আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁর আলোচনায় তিনি শিক্ষা, সমাজসেবা, মানবাধিকার, সংস্কৃতি, সাংবাদিকতায় অনেকের অবদানের প্রশংসা করে বলেন, “সাংবাদিকতা, মানবতা এবং এর মাধ্যমে সত্য প্রকাশের গুরুত্ব অপরিসীম।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ। গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরামের সভাপতি মো. সাইদুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।
এ বছরের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৩০ জন সেরা এবং সফল ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়। এই ক্ষেত্রগুলির মধ্যে ছিল ব্যবসা, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নৃত্য, সাংবাদিকতা, চিকিৎসা, সমাজসেবা এবং আবৃত্তি।

গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে অতিথিরা সাংবাদিকতার গুরুত্ব এবং এর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com