1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

সিলেট বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পেলেন যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৮২ Time View

আব্দুল বাছিত খানঃ
নতুন দায়িত্ব পেলেন মৌলভীবাজারের তারুণ্যের অহংকার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফলে পুরো সিলেট বিভাগের সমন্বয়ক তিনি। আগামী ২৭ ও ২৮ মে রাজধানী ঢাকায় কর্মসূচি দুটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে এসব সেমিনার এবং সমাবেশ আয়োজন করা হচ্ছে। সিলেট বিভাগের জেলা ও মহানগর সহ নেতাকর্মীদের সাথে সমন্বয় করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী  কমিটির সভাপতি আবুল মোনায়েম মুন্না মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন তাকে এই দ্বায়িত্ব দিয়েছেন।
পাশাপাশি যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মকসুদ হোসেন সহ সমন্বয়ক (১) এবং কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে সহ সমন্বয়ক (২) এর দ্বায়িত্ব দেওয়া হয়েছে। যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার ১৫ মে ২৫  স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার শীর্ষক সেমিনার ও তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক সমাবেশ সফল করতে সিলেট বিভাগের মহানগর ও জেলা সমূহের সাথে সমন্বয় করবেন। মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবগা ইউনিয়নের সন্তান জাকির হোসেন উজ্জ্বল নব্বুইয়ের দশকে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে ছাত্ররাজনীতি শুরু করেন। এই দীর্ঘ সময়ে তিনি মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের প্রতিনিধি, কলেজ জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের দ্বায়িত্ব পালন করেছেন।পাশাপাশি দীর্ঘদিন ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি। বর্তমানে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বারবার কারা নির্যাতিত এই সাবেক ছাত্রদল নেতা। এদিকে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এম্ন একটি দায়িত্ব পাওয়ার খবরে নিজ জেলা মৌলভীবাজার সহ গোটা সিলেট বিভাগে যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকির হোসেন উজ্জ্বলের ছবি রাত থেকেই ভাইরাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com