1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজারে ৩ ফিলিং স্টেশনকে দেড় লক্ষ টাকা জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৬০ Time View

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার:

মৌলভীবাজার সদর উপজেলায় জ্বালানি তেল ডিজেল,পেট্রোল ও অকটেন বিক্রিতে অনিয়মের অভিযোগে তিনটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ মে) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ মানসংস্থা (বিএসটিআই)-সিলেটের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। এ সময় তাকে সহযোগিতা করেন বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইউএনও জানান, ওই তিনটি ফিলিং স্টেশনে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’-এর আওতায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ফিলিং স্টেশনগুলো হলো- শ্রীমঙ্গল রোডের মেসার্স রহমান এন্টারপ্রাইজ সিএনজি এন্ড ফুয়েল ফিলিং স্টেশন, শমসেরনগর রোডের এমএফ ফিলিং স্টেশন ও শমসেরনগর রোডের সোহেল বেগ ফিলিং স্টেশন। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন জানান, অভিযানে বিএসটিআই এর মানদন্ড অনুযায়ী ডিজেল,পেট্রোল অকটেন এই তিন ধরণের জ্বালানি তেলেই অনিয়মের সত্যতা মিলে। তিনি জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com