1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫  উদযাপন

  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৬৩ Time View
আব্দুল বাছিত খান: “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫  উদযাপিত হয়েছে।
শনিবার(১০ মে)দুপুর ১২ টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও শমসেরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম- আহবায়ক আনোয়ার হোসেন বাবু,যুগ্ম- আহবায়ক আবুল হোসেন,পৌর বিএনপি’র যুগ্ম- আহবায়ক শফিকুর রহমান,ইউআরসির ইন্সট্রাক্টর মো.ইকবাল হোসেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য্য, জয় কুমার হাজরা,প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী,কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাজ মোস্তাকিম,ভূইয়া রাজন রেজা প্রমূখ।
আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা, অভিভাবক,শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com