1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

শ্রীমঙ্গলে ২০২৫-২৬ অর্থবছরের চা নিলাম শুরু

  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৫০ Time View

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম চা নিলাম শুরু হয়েছে। নিলামে ৫টি ব্রোকার্স হাউজের ১ লাখ ১৪ হাজার ৮৩৮ দশমিক ১০ কেজি চা নিলামে উঠে। যার অর্ধেকের চেয়ে বেশি বিক্রি হয়েছে। বেড়েছে বায়ার উপস্থিতি ও বিক্রি। নিলামে উঠা চায়ের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৯ লাখ ৬৭ হাজার ৬২০ টাকা। (বুধবার, ৭ মে) সকাল ১০টায় শ্রীমঙ্গল খান টাওয়ারে চায়ের অস্থায়ী নিলাম কেন্দ্রে নিলাম শুরু হয় এবং সোয়া ১১ টার দিকে শেষ হয়। আজকের নিলামে শ্রীমঙ্গল ব্রোকার্স হাউজের তেলিয়াপাড়া টি গার্ডেনের ব্ল্যাক টি সর্বোচ্চ ৪০০ টাকা ও গ্রিন লিফ টি গার্ডেনের গ্রিন টি সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। বায়ার ও ব্রোকার্সরা জানান, এ নিলামে চট্টগ্রামের চেয়েও তুলনামূলক ভাল দামে চা বিক্রি হয়েছে। বৃষ্টি হওয়াতে চায়ের গুণগত মান বেড়েছে। তাই নিলামে বিক্রি বেড়েছে বলেও জানান তারা।

২৫তম নিলামে তিনটি ব্রোকার্স হাউজের ১ লাখ ৩২ হাজার ১১৯ দশমিক ৬০ কেজি চা নিলামে উঠে, সেখান থেকে মাত্র ৪২ হাজার ১৮৪ দশমিক ১০ কেজি চা বিক্রি হয়। যার গড় মূল্য ছিল ২০৮ টাকা ৬০ পয়সা। ২০২৪-২০২৫ অর্থ বছরের শেষ নিলাম পর্যন্ত শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে মোট অফারিং ছিল ১৩ লাখ ২৯ হাজার ১২১ দশমিক ৬০ কেজি, বিক্রি হয়েছে ১১ লাখ ৪৮ হাজার ৮৯৩ দশমিক ১০ কেজি, গড় দাম ছিল প্রায় ১৭৫ টাকা। অবিক্রীত রয়েছে ১ লাখ ৮০ হাজার ২২৮ দশমিক ৫০ কেজি চা।

বায়ার ও ব্রোকার্সরা আশা করছেন বর্তমানে বৃষ্টি হওয়াতে আগামী নিলামে আরো ভালো মানে চা উঠবে ও ভালো দামে বিক্রি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com