1. basitpress71@gmail.com : basitpress71 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জ পৌরসভায় চাল-মশারী ও বই বিতরণ অনুষ্টিত

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৪০৩ Time View

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে হতদরিদ্রদের মধ্যে জি আর (চাল), মশারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গল্প ও উপন্যাসের বই বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন এমপি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

অনুষ্ঠানে কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্রদের মধ্যে ৫টন জিআর (চাল), ১১২৮ জনকে মশারী, পৌর এলাকার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮টি করে গল্প ও উপন্যাসের বই বিতরণ করা হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুল আলম ভুঁইয়া, কমলগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, কাউন্সিলর রমুজ মিয়া, আওয়ামী লীগ নেতা আসিদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত, রফিকুল ইসলাম রুহেল, মহিলা কাউন্সিলর মুসলিমা বেগম, শিউলি আক্তার শাপলা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com