1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন ও হলরুমের শুভ উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৯০ Time View

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন ও হলরুমের শুভ উদ্বোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। মঙ্গলবার (৬ মে) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)/২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো: তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
পরবর্তীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)/২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যু নিবন্ধন শক্তিশালীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা- উন- নবী।
এছাড়াও মৌলভীবাজার সদর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও আগাম কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ঢেউটিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com