1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

শ্রীমঙ্গলে হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান কার্যালয় উদ্বোধন ও ৫৪টি স্বেচ্ছাসেবি সংগঠনকে সম্মাননা

  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩০৫ Time View

মৌলভীবাজার প্রতিনিধি:
সামাজিক-মানবিক কর্মকাণ্ডে কাজের স্বীকৃতি স্বরূপ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৫৪টি স্বেচ্ছাসেবি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করেছে হাজী সেলিম ফাউন্ডেশন শ্রীমঙ্গল।

এ উপলক্ষে শুক্রবার রাত ৯টায় উপজেলার সাতগাঁও বাজারে হাজী সেলিম ফাউন্ডেশনের প্রধান কার্যালয় উদ্বোধন ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীমঙ্গলের বহুমুখী সেচ্ছাসেবি সংগঠন হাজী সেলিম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন হাজী সেলিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কাতার প্রবাসী আল সারকি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান হাজী সেলিম আহমেদ।

ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হাজী সেলিম ফাউন্ডেশনের সহ-সভাপতি হাজী দুলাল এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী বলেন, মানবতার কল্যাণের অঙ্গিকার নিয়ে ২০১৯ সালে হাজী সেলিম ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের জন্য কাজ করে আসছে। অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকার ৫৪টি সামাজিক ও মানবিক সংগঠনকে মানবিক-সামাজিক কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ ইলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাশিদ ও গজল পরিবেশ করে দর্শকদের মাতিয়ে তুলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com