1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ দুই দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৫৬ Time View

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিল, মাওলানা রইস উদ্দিন হত্যার সুষ্ঠু বিচারের দাবি এবং ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৫টায় শ্রীমঙ্গল চৌমুহনী চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নাঈম হাসান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন’র সভাপতি এম এ রহিম নোমানী, খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলার সহসভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোজাহিদুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক মো. সায়েল আহমেদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করলে সেটা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে এবং যারা কমিশনে আছেন তাদের বিচারের আওতায় আনারও দাবি করেন তারা। পাশাপাশি ভারতে মুসলিমদের কোন নিরাপত্তা নেই, গুজরাট থেকে দিল্লি, আসাম থেকে উত্তর প্রদেশ- সর্বত্র মুসলিম নিধনের উৎসবে মেতেছে উগ্র হিন্দুত্ববাদীরা, এসব বন্ধ না করলে তার পরিণতি হবে ভয়াবহ।

বক্তরা আরো বলেন, মাওলানা রইস উদ্দিনকে হত্যা একটি নজিরবিহীন নিপীড়ন, এটি শুধুমাত্র একজন ইমামের ওপর নির্মম সহিংসতা নয়, বরং একজন নাগরিকের মৌলিক মানবাধিকার হরণের জ্বলন্ত উদাহরণ। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com