1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

প্রধানমন্ত্রী হবার জন্য নয় মানবতার মুক্তির জন্য লড়ছি- শফিকুর রহমান

  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৫৫ Time View

আব্দুল বাছিত খান: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা শুধু প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, গ্রামের মেম্বার, কাউন্সিলর কিংবা মেয়র হওয়ার জন্য লড়াই করছি না। আমরা লড়াই করছি মানুষের দুনিয়া ও আখিরাতের মুক্তির জন্য।” দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টায় জুড়ী উপজেলা চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলালের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা সরকারে গেলাম কি গেলাম না, সেটা বড় বিষয় নয়। আল্লাহ বলেছেন, ‘ক্ষমতা দেওয়া ও কেড়ে নেওয়ার মালিক আমি।’ তাই ক্ষমতার জন্য লড়াই নয়, মানবতার জন্য লড়াই আমাদের দায়িত্ব। তবে এটাও ভাববেন না, জামায়াতকে দায়িত্ব দিলে তারা তা গ্রহণ করবে না।

আল্লাহ যদি চান, জনগণের অন্তরে ভালোবাসা সৃষ্টি হলে, আল্লাহই সে ব্যবস্থা করে দেবেন।” অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সিলেট মহানগরী আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, মৌলভীবাজার-১আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান এমাদুল ইসলাম, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, জেলা উলামা বিভাগের সেক্রেটারি হাফেজ নজমুল ইসলাম, জুড়ী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা লোকমান হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন সুরমান, উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য লুৎফুর রহমান আজাদী, মাওলানা আব্দুল কাদির,জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমীর এড. শাখাওয়াত হোসাইন, উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিজ অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি মুজিবুর রহমান আজিজী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com