1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে নিখোঁজের ১দিন পর যুবকের খণ্ডিত মৃতদেহ উদ্ধার

  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৩৭৭ Time View

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের একদিন পর রেললাইন থেকে এক যুবকের হাত পা বিচ্ছিন্ন ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্বার করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলা রেলগেইট এলাকা থেকে মরদেহটি উদ্বার করা হয়। সকাল সাড়ে ৮ টার দিকে রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (২৬ এপ্রিল) ইকবালের সাথে তার পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছিল না। পরে কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইকবালের পরিবার। রেললাইন থেকে উদ্ধারকৃত মরদেহের চেহারা এবং জিডি করা নিখোঁজ ইকবালের ছবির সঙ্গে মিল পাওয়া গেছে।

নিহত ইকবাল হোসাইন (৩০) উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বড়চেগ গ্রামের এলাইচ মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, ইকবাল তার শ্বশুর বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে বেড়াতে গিয়েছিল। শনিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। পরে কমলগঞ্জের বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।

এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ স্বজনদের। হত্যার পর রেললাইনে ফেলে রাখা হয়েছিলো যেন এটি দুর্ঘটনা মনে হয়, এমনটা দাবি করেন তারা।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার জানান, উদ্বার করা মৃতদেহ থেকে পাগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। পুরো শরীর ছিন্নভিন্ন অবস্থায় রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা; সেটি ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত করে জানা যাবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com