1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে নিসচার ওসির সাথে মতবিনিময় অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩৩০ Time View

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইফতেখার হোসেনের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টায় কমলগঞ্জ থানা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নিসচা কমলগঞ্জ শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

সভায় ওসি ইফতেখার হোসেন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিসচা নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং বিভিন্ন প্রস্তাবনার বিষয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন।

নিসচা নেতৃবৃন্দ কমলগঞ্জে সড়ক দুর্ঘটনার হার বৃদ্ধি ও যানজট পরিস্থিতি তুলে ধরে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি পেশ করেন। তাদের দাবিগুলোর মধ্যে ছিল—

কমলগঞ্জ উপজেলায় স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগ,ট্রাফিক আইন অমান্যকারী, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ,

হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে মোবাইল টিম পরিচালনা করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ,বাজার এলাকায় যানজট নিরসনে অবৈধ দোকান উচ্ছেদ,ভাঙা রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ গ্রহণ। এইসব বিষয় নিয়ে সভায় বিস্তর আলোচনা হয় এবং ওসি ইফতেখার হোসেন নিসচা’র সব দাবির প্রতি সম্মান জানিয়ে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সভায় আরও উপস্থিত ছিলেন—নিসচা কমলগঞ্জ শাখার কার্যকরী সদস্য আব্দুল গনি, শুভাকাঙ্ক্ষী সাংবাদিক আব্দুল মালিক, সদস্য সাংবাদিক নাজিম উদ্দীনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com