1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে এক মাদককারবারি আটক

  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৭৮১ Time View

আব্দুল বাছিত খান:
মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপন মিয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২০ এপ্রিল) মধ্যরাতে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দক্ষিণ কালেঙ্গা এলাকার মাদক ব্যবসায়ী শিপন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় শিপন মিয়ার বাড়িতে তল্লাশি করে তার রান্নাঘরের টিনের সিলিং এর উপর থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় হালকা গোলাপি রঙের ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, শিপন মিয়া কমলগঞ্জ থানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ১৬০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় শিপন মিয়ার বিরুদ্ধে কামালগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com