1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

ইত্তেহাদুল কুররা বাংলাদেশের শাখাকেন্দ্রে পড়তে আসা এক কিশোরীকে ধর্ষণ

  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৭৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের ছাতকে ইত্তেহাদুল কুররা বাংলাদেশের শাখাকেন্দ্রে পড়তে আসা এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত
ইমাম শফিকুর রহমান (৪২) সিলেটের গোয়াইনঘাট উপজেলার বানীগ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।

গত রবিবার রাতে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তর পাড়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ছাতক উপজেলার বনগাঁও উত্তর পাড়া মসজিদে রমজান উপলক্ষে কুরআন প্রশিক্ষণ কেন্দ্রে পড়তে যায় ছাতকের ১৭ বছরের এক কিশোরী। গত ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে যোহরের নামাজের বিরতির সময় অন্য শিক্ষার্থীরা মসজিদ ত্যাগ চলে গেলে সেই সুযোগে ইমাম কিশোরীকে বিশেষ কাজ আছে বলে কক্ষে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে।

এই ঘটনা কাউকে বললে ওই কিশোরীকে প্রাণে হত্যা করার হুমকি দেয় অভিযুক্ত ইমাম। পরবর্তী আবারও ৮ মার্চ শনিবার ২য় দফা তাকে একই রুমে ধর্ষণ করলে ওই কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানায়। পরদিন বিকেলে কিশোরীর খালা বাদী হয়ে ছাতক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই ওই ইমামকে গ্রেফতার করে পুলিশ।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ বলেন, এক কিশোরীর ধর্ষণের মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আদালতে শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে ওই কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

এ ব্যাপারে ইত্তেহাদুর কুররা বাংলাদেশের প্রধান কেন্দ্রে যোগাযোগ হলে তারা জানান, আমরা এখনও বিষয়টি অবগত নই। শাখাকেন্দ্রে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষকতায় ইত্তেহাদুল কুররা বাংলাদেশ ১৯৮৯ সালে প্রতিষ্ঠা লাভ করে। সিলেট নগরীর পাঠানটুলাস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা প্রধান কেন্দ্র থেকে এই বোর্ড পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com