1. basitpress71@gmail.com : basitpress71 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মৌলভীবাজারে তারেক রহমান এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ বিতরণ

  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৩৮ Time View

মৌলভীবাজার প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে সাড়ে তিনশত অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের অর্থায়নে এসব খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে শহরতলীর বারহাল জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব ও দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম রিপন নিজস্ব অর্থায়নে এসব খাদ্য সমাগ্রী ও নগদ টাকা বিতরণ করেন। প্রায় ২০ কেজি ওজনের প্রতিটি প্যাকেটে উপহার দেয়া পণ্য সামগ্রীর মধ্যে রযেছে, খেজুর,ছোলা,চিনি,তেল,পেয়াজ,ডাল ও সেমাই।
আব্দুর রহিম রিপন জানান,প্রতিবছরই রমজান মাসে দুস্থ পরিবারের লোকজনের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করে থাকি। এবছরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আহবানে সাড়া দিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রমজানের ক্ষুদ্র উপহার সামগ্রী বিতরণ করতে পেরে খুবই ভাল লাগছে। উপহার সামগ্রী বিতরণের আগে উপস্থিত সকলের কাছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, দেশ নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com