

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির (বার) ২০২৫-২০২৬ সেশনের আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদের মুখে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদের মুখে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মামুনুর রশিদ।
জানাযায়, নির্বাচনে সভাপতি পদে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এ এস এম আজাদুর রহমান প্রতিদ্বন্দ্বী করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা প্রতিবাদ করেন । তাদের ভাষ্যমতে আওয়ামী লীগের দোসর কিভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে । আর তাদের এই হুমকির মুখে উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত করেন।








Leave a Reply
You must be logged in to post a comment.