

নিজস্ব প্রতিবেদকঃ কুলাউড়ার পৌর এলাকা থেকে অভিযান পরিচালনা করে ২ কেজি গাজা সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল হাসানের এর নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপছারসহ অন্যান্য পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে ফজলু মিয়া (৩৭), পিতা- মৃত জহুর আলী, সাং-উমরিতা, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ ২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে। আটককৃতের বিরূদ্ধে কুলাউড়া থানায় মাদক মামলা রূজু করা হয়েছে।
এব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বুধবার গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।








Leave a Reply
You must be logged in to post a comment.