1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর-ভিডিওসহ

  • Update Time : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৩২৭ Time View

অগ্রযাত্রা ডেস্ক:
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র ঈদুল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় ঈদ উদযাপন করছেন। এর আগে সোমবার দেশটির কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩০ রোজা পূর্ণ হয়েছে। ফলে বুধবার সৌদি আরবে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্যদিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলমানরা উদযাপন করছেন বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর । ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন শেষে জামাতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করেন।
রাজধানী রিয়াদসহ দেশটিতে কয়েক হাজার মসজিদে ঈদ জামাতের প্রস্তুতি নেয়া হয়। বিশ্বের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় পবিত্র মক্কায়, এতে ইমামতি করেন- শেখ সালেহ্ বিন হুমাইদ। দেশটির স্থানীয় সময় ৬টা ২০ মিনিটে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।  মদীনার মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ৬ টা ১৯ মিনিটে। সেখানে নামাজের ইমামতি করেন শেখ আহমাদ হুজাইফি। এদিকে রাজধানী রিয়াদের কেন্দ্রীয় ইমাম তর্কি বিন আব্দুল্লাহ্ মুহাম্মদ আল সৌদি মসজিদেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়। রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকগণ এই মসজিদে ঈদের নামাজে অংশ নেন। মসজিদ চত্বরে মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়।  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ৭ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়া সৌদি বাদশাহ্ সালমান ও যুবরাজ মুহাম্মদ বিন সালমান সৌদিআরবসহ বিশ্ব মুসলিম উম্মাহ্কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com