

মৌলভীবাজার প্রতিনিধি :
সারা দেশের সাথে একযোগে মৌলভীবাজার পুলিশ লাইন্স মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ’বই উৎসব ২০২৪’ উদযাপিত হয়েছে। ১ জানুয়ারি পুলিশ লাইন্স মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। বই উৎসবে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।
উক্ত উৎসবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),পুলিশ লাইন্স এর আর.আই পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান, স্কুলের শিক্ষক, অভিভাবকসহ পুলিশ লাইন্স স্কুল পরিচালনাকারী অন্যান্য পুলিশ সদস্যগণ।








Leave a Reply
You must be logged in to post a comment.