

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ঘর বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে। গত বুধবারে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ঘর “বীর নিবাস” হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) প্রভাংশু সোম মহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সাবেক জেলা ইউনিট মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন আহমদ প্রমুখ।








Leave a Reply
You must be logged in to post a comment.