

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার রেইনি রিক্রুট কনস্টেবল পদে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ৫৫৬জন। মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে পথম ধাপে ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০১জন পরীক্ষার্থী ১৬০০মিটার দৌড়, ও পুলিশ লাইন্স মাঠে ড্রাগিং ও রোপ ক্লাইমিং এ অংশ নেয়।
শেষে লিখিত পরীক্ষার জন্য ৫৫৬জন নির্বাচিত হন। প্রাথমিক বাছাইপর্ব অতিক্রম করা প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ভাইভা পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ৭৩ জনকে নির্বাচিত করা হবে।
আজকের শারীরিক সহনশীলতা পরীক্ষা (পিইটি) পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) এ এন এম মারুফ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার(সিলেট) আবু সুফিয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(বাহুবল সার্কেল) আবুল খয়েরসহ অন্যান্য পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।








Leave a Reply
You must be logged in to post a comment.