

অগ্রযাত্রা সংবাদ ঃ দেশের জনপ্রিয় ও পাঠক নন্দিত পত্রিকা দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ ৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে আগামী ৬ মার্চ। গত পাঁচ বছর সফলতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ৬ মার্চ নতুন আরেকটি বছরের সূচনা করবে প্রতিদিনের কাগজ।
নতুন বছরে পদার্পণ উপলক্ষে পাঠক সমাজ, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিডিয়া প্রিন্ট ও অনলাইন ভার্সনের জাতীয় দৈনিক পত্রিকাটির প্রধান সম্পাদক মো. খায়রুল আলম রফিক।
তার নিজের ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি শুভেচ্ছা বার্তা লিখেন। স্ট্যাটাসে তিনি লিখেন, আজ থেকে ঠিক ৫ বছর আগে দৈনিক প্রতিদিনের কাগজের পথচলা শুরু হয়েছিল। এই দীর্ঘ সময়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের গণমাধ্যম হিসেবে আপনাদের আস্থা এবং বিশ্বাস ছিল বলেই এতদূর আসতে পেরেছি। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তবে আরো বলেন, দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ ৬ বছরে পদার্পণ উপলক্ষে ৬ মার্চ হেড অফিসে কেক কাটা ও আলোচনা সভা। ৭ মার্চ ভবানীপুর ম্যক্স ভ্যালী রিসোর্ট ভবানীপুর, গাজীপুর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পরে আলোচনা সভা। খেলাধুলা লটারি পরে পুরস্কার বিতরণ সব শেষে সংস্কৃতি অনুষ্ঠান মধ্য দিয়ে সমাপ্তি হবে বলে জানিয়েছেন।








Leave a Reply
You must be logged in to post a comment.