

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত ১১২৯ জন প্রার্থী নিয়ে আজ(২৭ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের
কার্যক্রম শুরু হয়।
সকাল ৮ ঘটিকা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে ২য় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষায় ১১২৯ জন অংশগ্রহণ করে এবং পরবর্তী ধাপের জন্য ৯০৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়।
আগামীকাল (২৮ ফেব্রুয়ারি) ২য় দিনের উত্তীর্ণ প্রার্থীদের Physical Endurance Test (PET)- এর ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Physical Endurance Test (PET) পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি মৌলভীবাজার জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার(সিলেট) জনাব আবু সুফিয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(বাহুবল সার্কেল) জনাব আবুল খয়ের উপস্থিত ছিলেন।








Leave a Reply
You must be logged in to post a comment.