1. basitpress71@gmail.com : basitpress71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

মোটর বাইক দুর্ঘটনায় পিতা-মাতার একমাত্র সন্তান নিহত।।বাড়িতে মাতম

  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৬ Time View

মুকিত ইমরাজ,মৌলভীবাজারঃ

মৌলভীবাজারে মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুবাই প্রবাসির একমাত্র ছেলে মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো: শফিউল ইসলাম রাফি (১৯) মৃত্যু বরন করেছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ ঘটিকার সময় গিয়াসনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। মো: শফিউল ইসলাম রাফি মৌলভীবাজার সদর উপজেলার আখাইকুড়া ইউনিয়নের দুবাই প্রবানী মজনু আহমদ এর একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে রাফি মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গল যাচ্ছিল পথে গিয়াসনগর এলাকায় একজন পথচারী রাস্তা পারাপার হচ্ছিলেন তখন রাফি পথচারিকে বাচাঁতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসক রাফিকে মৃত্যু ঘোষনা করেন।

এদিকে রাফির বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা তাঁর মা ও আত্নীয়স্বজনরা। বারবার মূর্ছা যাচ্ছেন তার মা। এলাকার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।রাফির বাবা ডুবাই থেকে রাত ফ্লাইটে বাংলাদেশে আসছেন ছেলেকে শেষ দেখা দেখতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com