

অগ্রযাত্রা সংবাদ ঃগত ১৩ জুন মৌলভীবাজার সদর কোর্টের সামনে থেকে ঢাকা মেট্রো -গ ১২-১৭৪৯ রেজিষ্ট্রেশন সম্পন্ন একটি লাল রঙের প্রাইভেট কার চুরি হয়।উক্ত ঘটনায় প্রাইভেট কারের মালিক সদর থানায় অভিযোগ দায়ের করলে গাড়িটি উদ্ধারে এসআই সৈয়দ বশিরের নেতৃত্বে মাঠে নামে সদর মডেল থানা পুলিশ।
মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৪ জুন শ্রীমঙ্গল থানার ভৈরবগঞ্জ বাজার থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
পরে গাড়িটির প্রকৃত মালিক বীর মুক্তিযুদ্ধা সৈয়দ তজম্মুল আলীর কাছে হস্তান্তর করা হয়। প্রিয় গাড়িটি ফেরত পেয়ে তিনি আপ্লূত হয়ে যান এবং জেলা পুলিশের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।








Leave a Reply
You must be logged in to post a comment.