1. basitpress71@gmail.com : basitpress71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Title :
তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন মৌলভীবাজারে টপ টেন এর নতুন শোরুম উদ্বোধন উদ্বোধন উপলক্ষে সব পণ্যে ১৫ শতাংশ বিশেষ ছাড় করমউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত  মো. ফরিদ মিয়া নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই: সমাজসেবক আহমেদ সাদিক কমলগঞ্জে সীরাত সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত কমলগঞ্জে ইশকে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল ইসলাম কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল নান্টু পুনরায় নির্বাচিত

হিরো আলমের বিরুদ্ধে বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থার মানববন্ধন

  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৫৪১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

ইউটিউবে বিভিন্ন সময়ে ভিডিও আপলোড করে আলোচনায় আসা আশরাফুল আলম ওরফে হিরো আলমের কর্মকাণ্ডের বিরোধিতা করে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা নামে একটি সংগঠন।
এই সংগঠনটি বলছে, কথিত অভিনেতা হিরো আলমের জন্য ভারতীয়রা আমাদের সংস্কৃতিকে হেয় করে। তারা নানা ধরনের কথা বলে আমাদের সংস্কৃতি নিয়ে। হিরো আলম কয়েকদিন আগে ‘আমারও পরানো যাহা চায়’ গানটি গেয়েছেন। শুধু তাই নয়, ওপার বাংলার কিংবদন্তী শিল্পী মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটিও কণ্ঠে তুলে বিতর্কের জন্ম দিয়েছেন হিরো আলম। এরপর বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে) মৃত্যুর পর তার জনপ্রিয় গান ‘জিন্দেগি দো পাল কি’ গেয়েও সমালোচিত হন তিনি। হিরো আলম গোটা দেশের সংস্কৃতিকে অসম্মান করছে বলে অনেকেই মনে করছেন।

আজ (মঙ্গলবার) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সংগঠনের সভাপতি বিপ্লব শরীফ বলেন, ‘গান ও অভিনয়কে বিকৃতি করার তালিকায় আমাদের কাছে মনে হয়েছে হিরো আলম সব থেকে এগিয়ে আছেন। এই হিরো আলমকে দেশের মানুষ প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছেন। আর সেই কারণে সে মানুষের আবেগ ও দেশের ভাবমূর্তি নষ্ট করছে। তার বিরুদ্ধে আরও নানা রকমের অভিযোগ রয়েছে। রবীন্দ্রসঙ্গীত বিকৃতি করায় আমরা তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কাজল বলেন, আমি দীর্ঘদিন ধরেই খেয়াল করছি হিরো আলম দেশের মানুষকে বিভিন্নভাবে অতিষ্ঠ করে তুলেছে। তার এসব কর্মকাণ্ডে দেশের মানুষ চুপ থাকলেও, আমরা পারছি না বলেই আজকের এই আন্দোলনের ডাক দেওয়া। আমরা বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থার মাধ্যমে সকল অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2021 Agrajatrasangbad.com
Desing & Developed BY ThemeNeed.com